• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জি–৭ সম্মেলনের সভাপতিত্ব করছেন স্বাগতিক দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে স্থানীয় বুধবার (১৭ জুন) সম্মেলনের শেষ দিনের অধিবেশনে যোগ দিতে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবেই ইঙ্গিত দেন, তিনি নিজেকেই সবচেয়ে প্রভাবশালী নেতা মনে করেন।

সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের সকালে অন্যান্য নেতারা যখন ইতোমধ্যে নিজেদের আসনে বসে গেছেন, তখন ট্রাম্প প্রবেশ করে বলেন, ‘আমিই বস’। 

এ সময় উপস্থিতদের মধ্যে হাসির রোল পড়ে যায়।  ম্যাক্রোঁও মন্তব্যটি হাস্যরসের সঙ্গেই নেন। তিনি ট্রাম্পকে জিজ্ঞেস করেন, ‘কেমন আছেন?’

জবাবে ট্রাম্প বলেন, ‘ভালো, ধন্যবাদ।’ এরপর তিনি নিজের আসনে বসেন।

প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্প ছিলেন একজন ব্যবসায়ী এবং জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর সঞ্চালক, যেখানে তার বিখ্যাত সংলাপ ছিল, ‘বেরিয়ে যান ( ইউ আর ফায়ারড)’।  

সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন করা এবং নিজের ৮০তম জন্মদিন উদযাপনের পর ট্রাম্পের উপস্থিতিই এবারের সম্মেলনের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে। সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এভিয়ান শহরে। 

ফরাসি কর্মকর্তারা সন্তুষ্ট যে ট্রাম্প পুরো সম্মেলনজুড়ে উপস্থিত ছিলেন এবং জি–৭-এর যৌথ ঘোষণাপত্রেও স্বাক্ষর করেছেন। এর আগে কানাডায় অনুষ্ঠিত সম্মেলনে তিনি নির্ধারিত সময়ের আগেই চলে গিয়েছিলেন।

সম্মেলন শেষে বুধবার বিকেলে প্যারিসের বাইরে অবস্থিত ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে ট্রাম্পকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন ম্যাক্রোঁ। 

এটি একটি ব্যতিক্রমধর্মী কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

তবে সমালোচনার মুখে পড়তে না চেয়ে ম্যাক্রোঁ আগেই স্পষ্ট করেছেন, ভার্সাইয়ের ওই আয়োজন কোনো ‘জাঁকজমকপূর্ণ গালা ডিনার’ হবে না।

মন্তব্য (০)





image

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্...

১

নিউজ ডেস্ক : প্যারিসের রাজপথে এখন চরম অর্থনৈতিক অসন্তোষ ও প্...

image

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

২

নিউজ ডেস্ক : দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ এলাকায় একটি মার্কিন...

image

নতুন প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে কাতার-পাকিস্তান-ইন্দোন...

৩

আন্তর্জাতিক ডেস্ক:  কাতারের রাজধানী দোহায় চার দেশ...

image

ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভ...

৪

আন্তর্জাতিক ডেস্ক:   ভারতের আসাম রাজ্যে বনাঞ্চলীয় ...

image

নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্ত...

৫

আন্তর্জাতিক ডেস্ক:  

মার্কিন প্রেসিডেন্ট...

  • company_logo