ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এর ফলে তারা সেখানে বৈধ হতে পারবেন অথবা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন।
বুধবার (১৭ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জর্ডানের বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এর আওতায় কোনো অবৈধ শ্রমিক চাইলে জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন। অথবা শর্তসাপেক্ষে জর্ডানে থেকে কাজও করতে পারবেন।
সাধারণ ক্ষমার আওতায় চাইলে কোনো শ্রমিক তার কর্মস্থল পরিবর্তন করতে পারবেন। গৃহকর্মীরা চাইলে নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন। এছাড়া যারা ভ্রমণ ভিসায় জর্ডান গিয়েছে, তারা চাইলে ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন।
সাধারণ ক্ষমার আওতায় প্রযোজ্য যে কোন সুবিধা নিতে দূতাবাসের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)