• শিক্ষা

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু ৭ জুলাই

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ৬ জুলাই অনুষ্ঠিত হবে। পরদিন ৭ জুলাই থেকে তাদের আনুষ্ঠানিক ক্লাস শুরু হবে।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ জুলাই (সোমবার) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কাঠামো, একাডেমিক নিয়মকানুন ও ক্যাম্পাস জীবন সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

একই দিনে সংশ্লিষ্ট অনুষদের ডিনদের তত্ত্বাবধানে অনুষদভিত্তিক এবং হলের প্রভোস্টদের ব্যবস্থাপনায় হলভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানের সময় ও স্থান স্ব স্ব অনুষদ ও হল কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

নবীন শিক্ষার্থীদের আবাসন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৫ জুলাই (রোববার) সকাল ৯টা থেকে তারা নিজ নিজ হলে উঠতে পারবেন। এছাড়া মাইগ্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য লটারির মাধ্যমে হল বরাদ্দ দেওয়া হবে। এ সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের দিন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সব ধরনের ক্লাস ও চলমান পরীক্ষাসমূহ (যদি থাকে) স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে এডিশনাল রেজিস্ট্রার (শিক্ষা) কৃষিবিদ ড. ফারুক আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবার প্রতি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

image

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত...

  • company_logo