• লিড নিউজ
  • খেলাধুলা

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রেলিয়াকে ক্যাচ প্র্যাক্টিস করাতে মাঠে নেমেছে বাংলাদেশের ব্যাটাররা। চট্টগ্রামের মাঠে ১০ উইকেটের মধ্যে ৮ উইকেটই বাংলাদেশ হারিয়েছে ক্যাচ তুলে দিয়ে, যে নজির এত বছরের ইতিহাসে খুব কমই দেখা গেছে।

ব্যাটিং বিপর্যয়ের এই ম্যাচে ইনিংসের এক ওভার বাকি থাকতেই দলীয় ১৩১ রানে সবকটি উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা দেখে মনে হচ্ছিল বেশ ছন্দেই আছেন ব্যাটাররা। দুই টাইগার ওপেনার হাত খুলে খেলছিলেন। তবে তৃতীয় ওভারে ক্যাচ তুলে দিলেন তানজিদ তামিম।

এরপরই যেন ক্যাচ তুলে দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। একের পর এক ক্যাচ উঠে থাকে অজি ফিল্ডারদের হাতে।

অবশেষে এক ওভার বাকি থাকতেই সবকটি উইকেট হারায় বাংলাদেশ, স্কোরবোর্ডে রান তখন ১৩১। অজিদের বিপক্ষে জয় তুলে নিতে এই রান একদমই যথেষ্ট নয়। জয়ের জন্য নিজেদের সেরাটা দিয়েই এখন বাংলাদেশকে বোলিং আর ফিল্ডিং করতে হবে।

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

image

অভিনেত্রীর ঝিলিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দার একসময়ের নিয়মিত মুখ অভিনেত্রী আসমা ঝিলিক শু...

  • company_logo