• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নিট প্রশ্নফাঁস নিয়ে রাহুলের শক্তি প্রদর্শন, পালটা আক্রমণ বিজেপির

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নিট প্রশ্নফাঁস, পরীক্ষা ব্যবস্থার অনিয়ম এবং তরুণদের বেকারত্বের প্রশ্নে বুধবার রাজস্থানের কোটা শহরে বড় কর্মসূচি নিয়ে মাঠে নামছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কর্মসূচি শুরুর আগেই বিজেপি সরব হয়ে কংগ্রেসকে আক্রমণ করেছে। শাসক দলের অভিযোগ, শিক্ষার্থীদের ব্যবহার করে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে কংগ্রেস।

ভারতের অন্যতম শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত কোটা শহরের দশেরা ময়দানের শ্রীরাম রঙ্গমঞ্চে অনুষ্ঠিত হবে এই ছাত্র সম্মেলন। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পরিচালনায় অনিয়ম, নিয়োগ প্রক্রিয়ার জটিলতা এবং ক্রমবর্ধমান বেকারত্বের বিষয়গুলোই সভার মূল আলোচ্য হবে। গত কয়েক মাস ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। বিশেষ করে নিট প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর কেন্দ্রের মোদি সরকারকে একাধিকবার আক্রমণ করেছে বিরোধীরা। সেই ইস্যুকেই আরও জোরালোভাবে সামনে আনতে চাইছে কংগ্রেস। 

সম্মেলনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী বলেন, দেশের প্রতিটি তরুণের ভবিষ্যৎ সুরক্ষিত করা সরকারের দায়িত্ব। কিন্তু বর্তমান সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। 

তিনি অভিযোগ করেন, পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে লাখ লাখ তরুণের স্বপ্ন ভেঙে যাচ্ছে। 

কংগ্রেস সূত্রে জানা গেছে, কোটার কর্মসূচি শুধু একটি সমাবেশ নয়। এর মাধ্যমে দেশব্যাপী ছাত্র ও যুব আন্দোলনের নতুন কর্মসূচি শুরু করতে চায় দলটি। বিভিন্ন রাজ্যে পর্যায়ক্রমে ছাত্র সম্মেলন, প্রতিবাদ কর্মসূচি এবং জনসংযোগ অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে তরুণদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হওয়ার চেষ্টা করছেন রাহুল গান্ধী। কর্মসংস্থান, শিক্ষা এবং পরীক্ষায় অনিয়মের মতো বিষয়কে সামনে এনে তিনি যুবসমাজের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর কৌশল নিয়েছেন। তবে কংগ্রেসের এই উদ্যোগকে ভালোভাবে নিচ্ছে না বিজেপি। কর্মসূচির কয়েক ঘণ্টা আগেই দলটির নেতারা প্রকাশ্যে এর সমালোচনা করেছেন। 

বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের স্বার্থের কথা বলে আসলে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করছে কংগ্রেস।

তার ভাষ্য, শিক্ষার্থীরা যখন পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, তখন তাদের রাজনীতির ময়দানে টেনে আনা উচিত নয়। 

তিনি আরও দাবি করেন, পুরো আন্দোলনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে এবং এর মাধ্যমে তরুণদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। বিজেপির এই তীব্র প্রতিক্রিয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। 

তাদের মতে, শিক্ষা ও কর্মসংস্থান এখন দেশের তরুণদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয়। ফলে এই প্রশ্নে বিরোধীদের সরব অবস্থান শাসক দলের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।

কোটা সম্মেলনে কত সংখ্যক শিক্ষার্থী অংশ নেয় এবং রাহুল গান্ধীর বক্তব্য কতটা সাড়া ফেলে, সেদিকেই এখন নজর জাতীয় রাজনীতির। তবে কর্মসূচি শুরু হওয়ার আগেই যে বিষয়টি স্পষ্ট হয়েছে, তা হলো নিট প্রশ্নফাঁস এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক লড়াই নতুন মাত্রা পেতে যাচ্ছে।

মন্তব্য (০)





image

পশ্চিমবঙ্গের বাঙালি মুসলিমদের জোর করে বাংলাদেশে ঠেলে দিচ্...

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালিদের, বিশেষ ক...

image

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

নিউজ ডেস্ক : হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ইভেন্টকে কেন্দ্র ক...

image

ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরাইল, প্রত্যাখ্যান করল যুক্...

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সমঝোতা ...

image

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪, কঠোর হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চক্তি ঘোষণার...

image

ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিতে কী আছে, ফাঁস করল ইসরা...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের একটি সমঝোতা স্মারক...

  • company_logo