• খেলাধুলা

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তিনটি গোলই করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপে এটি তার প্রথম হ্যাটট্রিক।

ম্যাচ শুরুর মাত্র ৪ মিনিটে বল জালে পাঠান মেসি। লাউতারো মার্তিনেজের পাস থেকে বল নিয়ে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করেন তিনি। তবে পাস রিসিভের সময় অফসাইডে থাকায় সেই গোল বাতিল হয়ে যায়। একইভাবে আলজেরিয়ার উইঙ্গার ফারেস শাইবির একটি গোলও বাতিল হয় অফসাইডে।

১৬ মিনিটে আসল গোলটি পান মেসি। বক্সের বাইরে জোন ১৪তে সামান্য স্পেস পেয়েই শট নেন তিনি। সেই শট সরাসরি আছড়ে পড়ে আলজেরিয়ার জালে। এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

প্রথমার্ধে আলজেরিয়াও পাল্টা চেষ্টা করে। বেনতালেব ও আনিস হাজ মুসা বেশ কয়েকবার আর্জেন্টিনার রক্ষণে চাপ দেন। তবে গোলরক্ষক এমি মার্তিনেজ সব আক্রমণ ঠেকিয়ে দেন। মেসির একটি গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ম্যাক অ্যালিস্টারের শট গোলরক্ষক জিদান ঠেকালেও ফিরতি বলে গোল করেন মেসি। ব্যবধান হয় ২-০। এরপর ৭৮ মিনিটের আগে বক্সের ভেতরে বল পেয়ে দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে তৃতীয় গোলটি করেন মেসি। সেই সঙ্গে পূর্ণ হয় তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।

৭৮ মিনিটে মেসিকে মাঠ থেকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। পরের ম্যাচের কথা মাথায় রেখে তাকে বিশ্রাম দেওয়া হয়। তার জায়গায় মাঠে আসেন নিকো পাজ, যাকে অনেকেই মেসির উত্তরসূরি হিসেবে দেখছেন। বাকি সময় ৩-০ ব্যবধান ধরে রাখে আর্জেন্টিনা।

এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার হয়ে মেসির ২০০তম ম্যাচ। বিশ্বকাপে এটি তার ২৭তম ম্যাচ, যা এখন পর্যন্ত যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। মেসির এমন মাইলফলকের দিনে শিরোপা ধরে রাখার মিশনটা দুর্দান্তভাবে শুরু করল আর্জেন্টিনা।

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

image

অভিনেত্রীর ঝিলিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দার একসময়ের নিয়মিত মুখ অভিনেত্রী আসমা ঝিলিক শু...

  • company_logo