• লিড নিউজ
  • জাতীয়

আজ একদিনের সফরে মৌলভীবাজার যাবেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার মৌলভীবাজার সফর করবেন। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণ।

মঙ্গলবার (১৬ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। এরপর মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

দুপুর ১টায় শ্রীমঙ্গল পৌঁছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন।

মন্তব্য (০)





image

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : একদিনের সফরে মৌলভীবাজারের উদ্দেশে রওয়ানা হয়েছে...

image

কাউকে দায়ী করলে হাড্ডি জোড়া লাগবে না, ব্যথাও কমবে না: প্র...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি জেলের মধ্...

image

১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের অন্তত ১০ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমক...

image

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি ‎

নিউজ ডেস্কঃ গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক...

image

‎প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশি...

  • company_logo