• লিড নিউজ
  • জাতীয়

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হবে এ মামলার শুনানি।

মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিম কোর্টের প্রশাসন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

সুপ্রিম কোর্টের প্রশাসন জানায়, বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। এখন যাচাই বাছাইয়ের কাজ চলছে।

এর আগে, গত ৯ জুন রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে আসে।

উল্লেখ্য, গত ৭ জুন রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ফাঁসির রায় ঘোষণা করেন আদালত। পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে আসামি স্বপ্নাকে দণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

১৯ মে পল্লবীতে শিশু রামিসাকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ঘাতক সোহেল রানা। এই অপরাধে তার স্ত্রী স্বপ্না আক্তার সহযোগিতা করে।

মন্তব্য (০)





image

১০ হাজার কর্মী নিয়োগ, শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক...

নিউজ ডেস্ক : ফ্যাসিবাদী আমলের দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট ও...

image

বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে: পানিসম...

নিউজ ডেস্ক : বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্...

image

দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

নিউজ ডেস্ক : ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হত...

image

‎রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্র...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখ...

image

‎আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্...

নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান...

  • company_logo