ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১৪ জুন) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের অবসান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ লক্ষ্যে তিনি সহায়তা করতে প্রস্তুত। ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
উশাকভ সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেন সংঘাতের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প আবারও জোর দিয়ে বলেছেন যে যুদ্ধ বন্ধ করা জরুরি।’
তিনি জানান, ট্রাম্প ইউরোপীয় অংশীদার এবং কিয়েভের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন, যার মধ্যে ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনে আলোচনাও অন্তর্ভুক্ত।
উশাকভ আরও জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা আলোচনায় নেতৃত্ব দেওয়া মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শিগগিরই আবার রাশিয়া সফর করবেন।
তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে কিছুটা স্থবির হয়ে আছে, কারণ ওয়াশিংটনের মূল মনোযোগ এখন ইরান সংকটের দিকে। রোববারের ফোনালাপে ট্রাম্প ও পুতিন ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।
উশাকভ বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প বলেছেন, ‘একটি চুক্তি খুব কাছাকাছি এবং কঠিন হলেও সফল আলোচনার ফলাফল শিগগিরই প্রকাশ করা যেতে পারে বলে তিনি আশা করছেন।’
তিনি আরও জানান, পুতিন অনানুষ্ঠানিকভাবে ট্রাম্পকে তার ৮০তম জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ফ্রান্সে জি-৭ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি রুশ আগ্রাসন এবং যুদ্ধ অবসানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।
রোববার ট্রাম্পের ৮০তম জন্মদিনে, জেলেনস্কিও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ‘আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যা এখনই শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে পারে। আমি প্রেসিডেন্টকে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি এবং আমাদের অবস্থান কীভাবে শক্তিশালী হয়েছে, সে বিষয়ে অবহিত করেছি।’
জেলেনস্কি আরও বলেন, ‘আমরা একমত হয়েছি যে জি-৭ সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আমাদের কাছে কিছু ভালো ধারণা রয়েছে, যা শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের জীবন রক্ষায় সহায়ক হতে পারে। ‘
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)