• লিড নিউজ
  • জাতীয়

শনিবার একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : একদিনের সফরে শনিবার (১২ জুন) কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার -১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সফরের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সফরসূচী অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রওয়ানা হয়ে সকাল ১০টায় কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।

এরপর দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। সেখান থেকে তিনি জুলাই গণঅভ্যুত্থান-২৪ আন্দোলনে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তি প্রস্তর স্হাপন করবেন।

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়ার বাড়িতে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে ৪টায় চকরিয়া পৌরবাস টার্মিনালে আয়োজিত বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

জনসভা শেষে কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নিয়ে মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শন করে রাত ১০টায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

মন্তব্য (০)





image

‎ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রতিনিধি দলের বৈঠক

নিউজ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যা...

image

চীন সারা পৃথিবীতে শক্তিশালী দেশে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ চীন প্রতিদিনই বদলায়, উন্নত থেকে উন্নততর হচ্...

image

যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক

নিউজ ডেস্কঃ ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ...

image

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারম...

image

সড়ক পথে বাংলাদেশে এলেন ভারতের নয়া হাইকমিশনার দীনেশ ত্রিবে...

নিউজ ডেস্কঃ ভারতের নয়া হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সড়ক পথে বাং...

  • company_logo