• লিড নিউজ
  • জাতীয়

দেশে ৫০০ টি ভাষা ল্যাব ও ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনা ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশকে একটি দক্ষতা ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর ও বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে সারা দেশে ৫০০টি আধুনিক ভাষা ল্যাব ও মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার নতুন মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

‎বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

‎বাজেট প্রস্তাবনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে। যা বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৪১ হাজার ৭৫৩ কোটি ৯৫ লাখ টাকা। সেই তুলনায় এবার বরাদ্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

‎নতুন এ পরিকল্পনার আওতায় দেশের শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষার জন্য পূর্ণাঙ্গ কারিকুলাম ও ভাষা ল্যাব তৈরি করা হবে। একই সাথে মাধ্যমিক পর্যায়ে স্কুল-কলেজের অবকাঠামো সংস্কার, শিক্ষক ঘাটতি পূরণ, ছাত্রীদের জন্য ১ হাজার ভেন্ডিং মেশিন স্থাপন এবং পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের মাধ্যমে দেশব্যাপী ১ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

‎বাজেট নথি অনুযায়ী, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা নিশ্চিত করতে বাজেটে মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার নতুন মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ১০০টি বিদ্যালয়ে ব্লেন্ডেড ল্যাব স্থাপন এবং ল্যাব সুপারভাইজর নিয়োগ করা হবে। এছাড়া, দেশে ৫টি ভাষা শিক্ষা প্রশিক্ষণ মডিউল ও রিসোর্স পুল তৈরি করা হবে।

‎বাজেট প্রস্তাবনায় আরও বলা হয়েছে, নতুন বাংলাদেশের শিক্ষা অবকাঠামো সংস্কার ও অনগ্রসর এলাকার বৈষম্য দূরীকরণে বাজেটে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ৪ হাজার নতুন ভবন নির্মাণ এবং অনগ্রসর এলাকায় ৫০০টি নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে। একই সাথে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে ১ হাজার ৪৮৫টি টয়লেট নির্মাণ এবং ১ হাজার ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। এছাড়া চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২১৮টি একাডেমিক ভবন, ২১টি প্রশাসনিক ভবন, ৩৮টি মাল্টিপারপাজ ভবন এবং ৬০টি আবাসিক হল যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

‎বাজেট নথি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য প্রস্তাবিত ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকার মধ্যে পরিচালন ব্যয় হিসেবে ৩২ হাজার ৮৬৭ কোটি ২৪ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় হিসেবে ২৪ হাজার ৪৩৪ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

মন্তব্য (০)





image

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্র...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, জেলা-উপজেল...

image

বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

নিউজ ডেস্ক : পে-স্কেলে বেতন বৃদ্ধি, হতাশ বেসরকারি চাকরিজীবী ...

image

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১ত...

image

দেশের ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের ১৬টি জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্...

image

আকস্মিক বন্যা মোকাবিলায় 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায়...

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল...

  • company_logo