ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে ইসরাইলের সামরিক অভিযান ব্যাপকভাবে অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। লেবাননের কর্মকর্তাদের দাবি, গত এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশজুড়ে প্রায় সাড়ে তিন হাজার বিমান হামলা চালিয়েছে তেল আবিব।
লেবাননের প্রতিরক্ষামন্ত্রী মিশেল মেনাসা জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি গত ১৭ এপ্রিল কার্যকর হওয়ার পর থেকে ৭ জুন পর্যন্ত ৩ হাজার ৪৯১টি বিমান হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
এ ছাড়া এই সময়ে ৪০৭টি নিয়ন্ত্রিত ধ্বংস অভিযান এবং ৬টি বৃহৎ পরিসরের উচ্ছেদ বা গুঁড়িয়ে দেওয়ার অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের দাবি, দক্ষিণ সীমান্তবর্তী কয়েকটি গ্রাম প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এদিকে নতুন করে সংঘাত বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে আবারও ব্যাপক সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, সহিংসতা থেকে পালিয়ে আসা পরিবারগুলোর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে লেবানন।
গত ২ মার্চ থেকে শুরু হওয়া বৃহত্তর সংঘাতে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগের এক ভাগ, নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।
যুদ্ধবিরতি চুক্তি থাকলেও দক্ষিণ লেবাননে ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। হিজবুল্লাহ উত্তর ইসরাইলে রকেট হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা আলোচনা থেকেও তারা দূরে রয়েছে।
গত রোববার (৭ জুন) হিজবুল্লাহর রকেট হামলার জবাবে বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরাইল। একই সময়ে ইরানও উত্তর ইসরাইলে হামলা চালায়, যার প্রতিক্রিয়ায় তেল আবিব তেহরানের একাধিক স্থানে পাল্টা আঘাত হানে।
অবশ্য এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে সহিংসতা ও পালটাপালটি হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইসরাইল। সোমবার (৮ জুন) এ ঘোষণা দেয় দু’দেশ।
তথ্যসূত্র: সামা টিভি
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)