ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে রোববার (৭ জুন) হান সিয়ং-সুককে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং। পার্লামেন্টের অনুমোদন পেলে তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হবেন।
বর্তমানে হান ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং স্টার্টআপবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
গত বুধবার অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে প্রেসিডেন্ট লির দল ব্যাপক সাফল্য পাওয়ার পর এই মনোনয়ন দেওয়া হলো। যদিও বিরোধী দলের কাছে রাজধানী সিউলের মেয়র পদ হারিয়েছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি।
নির্বাচনের সময় দেশের ৫০টি ভোটকেন্দ্রে ব্যালটপত্রের সংকট দেখা দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনায় রাষ্ট্রীয় নির্বাচন তদারকি সংস্থার প্রধান পদত্যাগ করেছেন।
প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কাং হুন-সিক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবন এবং জটিল বৈশ্বিক সংকটের কারণে দেশ যখন বড় ধরনের কৌশলগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানুষের জীবিকা রক্ষার দায়িত্ব পালনের জন্য হানই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি বলে প্রেসিডেন্ট মনে করেছেন।’
হানের নিয়োগ কার্যকর হতে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। তবে ৩০০ সদস্যের জাতীয় পরিষদে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বড় কোনো নৈতিক বিতর্ক বা কেলেঙ্কারি না হলে তার অনুমোদন পাওয়ার সম্ভাবনাই বেশি।
অনুমোদন পেলে ৫৮ বছর বয়সি হান দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হবেন। এর আগে হান মিয়ং-সুক ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে বিদায়ী প্রধানমন্ত্রী কিম মিন-সক ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: দ্য ডন
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)