ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইসরাইলি হামলার পরে ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেইনি ইন্টারন্যাশনাল বিমানবন্দরের আকাশসীমা বন্ধ করে দেওয়া। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। অন্যদিকে, পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানসহ দেশের কয়েকটি শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।
পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় সৌদি সিভিল ডিফেন্স দেশটির আল-খারজ গভর্নরেট অঞ্চলের বাসিন্দাদের জন্য জাতীয় জরুরি সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে সতর্কবার্তা জারি করেছে। সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সাম্প্রতিক সামরিক পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় বিভিন্ন দেশের কর্তৃপক্ষও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে।
প্রসঙ্গত, যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।
রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে।
ইরানের এ হামলার পর সোমবার (৮ জুন) পালটা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)