ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ-খারদালি সড়কে একটি সামরিক যানবাহনে চালানো ইসরাইলি হালায় কয়েকজন লেবানিজ সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাও রয়েছেন।
লেবাননের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
লেবাননের নিরাপত্তা সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, নিহত কর্মকর্তা কর্নেল পদমর্যাদার ছিলেন। হামলায় তার চালকও নিহত হয়েছেন। তবে এখনো তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
লেবাননের সেনাবাহিনী ঘটনাটিকে ইসরাইলি হামলা বলে উল্লেখ করেছে।
অন্যদিকে, এ বিষয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল
নিউজ ডেস্ক : প্যারিসের রাজপথে এখন চরম অর্থনৈতিক অসন্তোষ ও প্...
নিউজ ডেস্ক : দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ এলাকায় একটি মার্কিন...
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের রাজধানী দোহায় চার দেশ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যে বনাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট...

মন্তব্য (০)