ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেইসঙ্গে এই বৈঠক ‘অবাস্তব’ বলেও মন্তব্য করেন তিনি।
গত বুধবার (৩ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে বলেছিলেন, ‘হ্যাঁ, আমি তার সঙ্গে দেখা করতে চাই।’
তিনি আরও বলেন, ‘সবকিছু কীভাবে এগোয় তার ওপর নির্ভর করে, ভবিষ্যতে কোনো একসময় আমাদের দেখা হতে পারে।’
তবে বৃহস্পতিবার রাতে লেবাননের টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘এমন বৈঠকের সম্ভাবনা বাস্তবসম্মত নয়।’
তিনি বলেন, ‘আমি একটি প্রতিবেদন দেখেছি যেখানে বলা হয়েছে, ট্রাম্প বৈঠকের জন্য প্রস্তুত বা বৈঠক করতে আগ্রহী। কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে এবং বাস্তবতার মধ্যেই চিন্তা করতে হবে।’
আরাগচি জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর মার্চ মাসে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আলি খামেনি নিহত হওয়ার সময় তিনি একই ভবনের একটি ভিন্ন অংশে অবস্থান করছিলেন। ফলে তিনি অক্ষত ছিলেন।
নতুন সর্বোচ্চ নেতা সম্পর্কে আরাগচি বলেন, মোজতবা খামেনি রাষ্ট্রীয় বিষয়গুলোতে সক্রিয় ও কার্যকরভাবে যুক্ত রয়েছেন এবং দেশের পরিস্থিতির ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
দায়িত্ব গ্রহণের পর থেকে জনসমক্ষে খুব কম দেখা যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, চলমান সংঘাত ও নিরাপত্তাজনিত কারণে তাকে জনসমক্ষে আনা হচ্ছে না। যদিও ৮ এপ্রিল থেকে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
আরাগচি আরও জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এবং সরাসরি বেশ কয়েক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত সংঘাতের স্থায়ী সমাধান বা চূড়ান্ত সমঝোতা অর্জন সম্ভব হয়নি।
তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)