• বিনোদন

আবারও মা হলেন বুবলী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : সব গুঞ্জনকে সত্যি করে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সুপারস্টার শাকিব খান ও বুবলীর সংসারে গত মাসের ১১ তারিখ এক কন্যাসন্তানের জন্ম হয়। এমনটা অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। 

কদিন ধরে চলমান গুঞ্জনের পর শুক্রবার (৫ জুন) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে শবনম বুবলী জানান, এই দম্পতির মেয়ের নাম রাখা হয়েছে শার্লিন খান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। 

এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’ 

উল্লেখ্য, কিছুদিন ধরেই অভিনয় ও গণমাধ্যম থেকে অনেকটাই আড়ালে রয়েছেন বুবলী। নতুন কোনো সিনেমা বা কাজ নিয়েও তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এর আগে অনেকদিন ধরেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বার গুঞ্জন শোনা গেলেও এই বিষয়ে তখন স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

দুই পুত্রের পর এবার কন্যা সন্তানের বাবা হলেন শাকিব খান। আর বুবলী দ্বিতীয় সন্তানের মা হলেন। শাকিব-বুবলীর প্রথম সন্তানের নাম শেহজাদ খান বীর। 

মন্তব্য (০)





image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

বিনোদন প্রতিবেদক : দেশীয় শোবিজ মিডিয়ায় নারী ডিটেকটিভ চরিত...

image

বিকৃত কনটেন্ট নিয়ে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যব...

বিনোদন ডেস্ক : দেশের ছোট ও বড়পর্দার খ্যাতনামা অভিনেতা জাহিদ ...

  • company_logo