ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের ৯ নম্বর গেট এলাকার কুরিয়ার শেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মোট ৪টি ইউনিটের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
শুক্রবার (৫ জুন) রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে, বিমানবন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই আরও দুটি ইউনিটে সেখানে যোগ দেয়।
বিমানবন্দর ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন ১৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে আগুন কীভাবে লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে, গত বছরের অক্টোবরে, কার্গো ভিলেজের ৮ নম্বর গেট এলাকায় ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
নিউজ ডেস্ক : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে।...
নিউজ ডেস্ক : ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের ১১টি ...
নিউজ ডেস্ক : ফ্যাসিবাদী আমলের দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট ও...
নিউজ ডেস্ক : বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্...
নিউজ ডেস্ক : ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হত...

মন্তব্য (০)