• খেলাধুলা

বিশ্বকাপের আগে ধাক্কা খেল ফ্রান্স ও স্পেন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তাই এখন বিশ্বজুড়ে চলছে চূড়ান্ত প্রস্তুতির ব্যস্ততা। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলছে।

এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে মাঠে নামে শক্তিশালী দুই দল ফ্রান্স এবং স্পেন। তবে বিশ্বকাপের আগে নিজেদের ঘরের মাঠে প্রত্যাশিত ফল পায়নি কোনো দলই।

তারকাসমৃদ্ধ স্পেন এশিয়ার দল ইরাকের বিপক্ষে ১–১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়। তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয়ের আশা থাকলেও তারা তা ধরে রাখতে পারেনি।

অন্যদিকে বর্তমান বিশ্বকাপ রানার্সআপ ফ্রান্স আরও বড় ধাক্কা খায়। তারা নিজেদের মাঠে আফ্রিকার দল আইভরি কোস্টের কাছে ২–১ ব্যবধানে পরাজিত হয়।

র‌্যাঙ্কিংয়ের দিক থেকেও স্পেন ইরাকের চেয়ে অনেক এগিয়ে, আর ফ্রান্স আইভরি কোস্টের তুলনায় শক্তিশালী অবস্থানে ছিল। তবুও ম্যাচের দিনে কোচরা বড় পরিসরে পরীক্ষা–নিরীক্ষা চালান, মূল একাদশে পরিবর্তন আনেন এবং অনেক রিজার্ভ খেলোয়াড়কে সুযোগ দেন।

স্পেনের কোচ মূল একাদশে ব্যাপক রদবদল করেন, আর ফ্রান্সের কোচও গোলরক্ষক ছাড়া প্রায় পুরো দলই ঘুরিয়ে দেখেন। তাই এই ম্যাচগুলোর ফলাফলকে বিশ্বকাপ প্রস্তুতির পরীক্ষামূলক অংশ হিসেবেই দেখছে দুই দল।

মন্তব্য (০)





image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

image

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : অস্ট্রিয়াকে হারানোর আনন্দের মাঝে আর্জেন্টিনার ...

image

মেসির জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে আর্জ...

নিউজ ডেস্কঃ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ...

  • company_logo