• খেলাধুলা

নির্বাচনে জিতলে হালান্ডকে রিয়াল মাদ্রিদে আনবেন রিকেলমে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের আসন্ন সভাপতি নির্বাচনকে সামনে রেখে ক্লাবের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এর মধ্যেই প্রার্থী এনরিকে রিকেলমে বড় প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় উঠে এসেছেন।

স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল হরমিগুয়েরোতে তিনি জানান, নির্বাচনে জয়ী হলে তার প্রধান লক্ষ্য থাকবে ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে দলে আনা। একই সঙ্গে স্পেন জাতীয় দল ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকেও রিয়াল মাদ্রিদে ভেড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

রিকেলমে বলেন, সভাপতি নির্বাচিত হলে হালান্ড ও রদ্রি তার ট্রান্সফার প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নাম হবে।

ফুটবল বিশ্বের অন্যতম শীর্ষ স্ট্রাইকার হালান্ডকে নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন ক্লাবের আগ্রহ রয়েছে, ফলে তার ভবিষ্যৎ নিয়ে নিয়মিত আলোচনা চলছে।

অন্যদিকে গুঞ্জন রয়েছে, বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ পুনরায় নির্বাচিত হলে তিনি পর্তুগিজ কোচ জোসে মরিনিওকে আবারও রিয়াল মাদ্রিদের দায়িত্ব দিতে পারেন। এমনকি মরিনিও নাকি সম্ভাব্য স্কোয়াড নিয়েও কিছু পরিকল্পনা তৈরি করেছেন।

তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের আগে অপেক্ষা করতে হবে রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচন ফলাফলের জন্য।

মন্তব্য (০)





image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

image

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : অস্ট্রিয়াকে হারানোর আনন্দের মাঝে আর্জেন্টিনার ...

image

মেসির জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে আর্জ...

নিউজ ডেস্কঃ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ...

  • company_logo