• লিড নিউজ
  • জাতীয়

‎তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তিন দিনের সফরে বৃহস্পতিবার (৪ জুন) ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এর মধ্য দিয়ে প্রায় ছয় বছর পর বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন তুরস্কের কোনও পররাষ্ট্রমন্ত্রী।    

‎পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একাধিক দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। ৪ থেকে ৬ জুন বাংলাদেশ সফর করবেন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।

‎আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পাবে বলে জানা গেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা এবং বিনিয়োগ। 

‎সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা হতে পারে বৈঠকগুলোতে।

‎কূটনৈতিক সূত্র বলছে, সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক। বাংলাদেশও তুরস্ককের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায়। অন্তর্বর্তী সরকারের সময় তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমের বলাত ঢাকা সফর করেন। সেসময় প্রতিরক্ষা শিল্পাঞ্চল তৈরির বিষয়ে প্রস্তাব দেওয়া হয়। সেই বিষয়েও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। 

‎বাংলাদেশ সফরকালে হাকান ফিদান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করতে পারেন। সেখানে তুরস্কের তৈরি ফিল্ড হাসপাতালের কার্যক্রম দেখবেন তিনি। বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। মূলত, জাতিসংঘে ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে প্রচারণার জন্য সেই সফর করেছিলেন তিনি।

মন্তব্য (০)





image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা...

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরো...

image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

‎এক ভিসা থাকলেই বাংলাদেশি পাসপোর্টে ভ্রমণ করা যাবে ২২ দেশ

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের (ইউকে) ভিসা শুধু ব্রিটেন ভ্রমণের অন...

image

উন্নয়ন প্রকল্পে কোনো ‘বালিশকাণ্ড’ চলবে না: মুক্তিযুদ্ধ বি...

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, স...

  • company_logo