ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নতুন চেয়ারম্যান হিসেবে মো. মুহিদুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হলো। এতে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এছাড়া, বিআইডব্লিউটিএ’র বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে থাকা রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফাকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
নিউজ ডেস্ক : খাদ্যশস্যের সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় অনিয়ম-গা...
নিউজ ডেস্ক : লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ এক...
নিউজ ডেস্ক : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে।...
নিউজ ডেস্ক : ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের ১১টি ...
নিউজ ডেস্ক : ফ্যাসিবাদী আমলের দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট ও...

মন্তব্য (০)