ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২ জুন) প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে এ শুভেচ্ছাবার্তা জানান।
শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী এই অর্জনকে বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান এবং গ্রহণযোগ্যতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন যে, ড. খলিলুর রহমান গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সংযোগ, সংলাপ এবং সহযোগিতা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রধানমন্ত্রী তার এ নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তার সর্বাত্মক সাফল্যও কামনা করেন।
উল্লেখ্য, সাইপ্রাসের শক্তিশালী প্রার্থীকে হারিয়ে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের বৈশ্বিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এ মর্যাদাপূর্ণ নির্বাচনে মোট ১৯০টি ব্যালট কাস্ট বা ভোট পোল হয়। অত্যন্ত তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বিজয়ের জন্য প্রয়োজনীয় ভোটের কোটা পার করে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান লাভ করেন ৯৯টি ভোট।
অন্যদিকে, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের অভিজ্ঞ কূটনীতিক রাষ্ট্রদূত আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১টি ভোট। ৮ ভোটের এ ব্যবধানে সাইপ্রাসকে পরাজিত করে বিশ্বমঞ্চের শীর্ষ পদের এ লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম ...
নিউজ ডেস্ক : ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক ব...
নিউজ ডেস্ক : দুবাই থেকে গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার পর নতু...
নিউজ ডেস্ক : দেশের ১৩ জেলার ওপর দিয়ে আজ অস্থায়ীভাবে দমকা বা ...
নিউজ ডেস্ক : ভারত সফরে গেলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাত...

মন্তব্য (০)