• লিড নিউজ
  • জাতীয়

‎জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক কূটনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক গৌরব অর্জন করলো বাংলাদেশ। সাইপ্রাসের শক্তিশালী প্রার্থীকে হারিয়ে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের বৈশ্বিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

‎নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এ মর্যাদাপূর্ণ নির্বাচনে মোট ১৯০টি ব্যালট কাস্ট বা ভোট পোল হয়। অত্যন্ত তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বিজয়ের জন্য প্রয়োজনীয় ভোটের কোটা পার করে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান লাভ করেন ৯৯টি ভোট।

‎অন্যদিকে, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের অভিজ্ঞ কূটনীতিক রাষ্ট্রদূত আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১টি ভোট। ৮ ভোটের এ ব্যবধানে সাইপ্রাসকে পরাজিত করে বিশ্বমঞ্চের শীর্ষ পদের এ লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

‎২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেয়া ড. খলিলুর রহমান একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ পেশাদার কূটনীতিক। ১৯৭৯ সালের নিয়মিত সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ড. রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

‎জাতিসংঘের সঙ্গে ড. খলিলুর রহমানের সম্পর্ক দীর্ঘ চার দশকের। ১৯৮৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে দীর্ঘ ২৫ বছর জেনেভা ও নিউ ইয়র্কে জাতিসংঘ সচিবালয়ের বিভিন্ন উচ্চপদে অনন্য দক্ষতার সঙ্গে কাজ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে তার এ দীর্ঘ কর্মজীবন এবং গ্রহণযোগ্যতাই বাংলাদেশের এ ঐতিহাসিক জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

‎আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন ড. খলিলুর রহমান। এ ঐতিহাসিক বিজয় বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা ও নেতৃত্ব দেয়ার সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেলো।

মন্তব্য (০)





image

খাদ্যগুদামে অনিয়ম-গাফিলতি পেলেই ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : খাদ্যশস্যের সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় অনিয়ম-গা...

image

অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্ক...

নিউজ ডেস্ক : লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ এক...

image

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে।...

image

দেশের ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের ১১টি ...

image

১০ হাজার কর্মী নিয়োগ, শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক...

নিউজ ডেস্ক : ফ্যাসিবাদী আমলের দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট ও...

  • company_logo