• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের সঙ্গে দ্রুত গতিতে আলোচনা চলছে: ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরেছেন, ইরানের সঙ্গে আলোচনা এখনও চলমান রয়েছে। যদিও এর আগে একটি প্রতিবেদনে বলা হয়েছিল, চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা স্থগিত করেছে তেহরান। খবর আল আরাবিয়ার। 

স্থানীয় সময় সোমবার (১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা দ্রুত গতিতে চলতে রয়েছে।’

এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, ইসরাইল তাদের সেনাদের লেবাননের আরও ভেতরে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়ার পর তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা স্থগিত করেছে।

তবে পরে বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যে আলোচনা স্থগিত করেছে, সে বিষয়ে ওয়াশিংটনকে কোনো তথ্য জানানো হয়নি।

তিনি এনবিসি নিউজকে বলেন, ‘তারা আমাদের এ বিষয়ে কিছু জানায়নি।’

ট্রাম্প আরও বলেন, দুই পক্ষের মধ্যে কিছু সময় নীরবতা থাকলেও তার আপত্তি নেই এবং তিনি অপেক্ষা করতে প্রস্তুত।

তার ভাষায়, ‘সত্যি বলতে আমরা হয়তো অনেক বেশি কথা বলছি। আমার মনে হয় কিছু সময় নীরব থাকা ভালো হবে, আর সেটা দীর্ঘ সময়ের জন্যও হতে পারে।’

এদিকে আলোচনায় সাময়িক বিরতি এলেও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালাবে না বলে জানান ট্রাম্প। তবে তিনি বলেন, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে।

অন্যদিকে সিএনবিসিকে দেওয়া এক পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনা শেষ হয়ে গেলেও তিনি তা নিয়ে উদ্বিগ্ন নন।

তিনি বলেন, ‘আলোচনা শেষ হয়ে গেলে আমার কিছু যায় আসে না। সত্যি বলতে, এতে আমি একেবারেই চিন্তিত নই।’

তবে ওই সাক্ষাৎকারগুলোর খবর প্রকাশিত হওয়ার কিছুক্ষণ পরই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বার্তা দিয়ে জানান যে, ইরানের সঙ্গে আলোচনা এখনো অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুম...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেম...

image

চুক্তিতে পৌঁছাতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ের ওপর বাড়ছে চাপ

নিউজ ডেস্ক : একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন...

image

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্র...

image

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

নিউজ ডেস্ক : নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-...

  • company_logo