ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বউফোর্ট দুর্গ (কালাত আল-শাকিফ) দখল করার দাবি করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গটি এবং এর আশপাশের সালুকি নদী অঞ্চল এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
ইসরাইলি সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, দুর্গ ও আশপাশের এলাকা দখলের পর সেখানে নিয়ন্ত্রণ আরও সুসংহত করার কাজ চলছে। স্থল ও আকাশ থেকে ব্যাপক গোলাবর্ষণের সহায়তায় সংঘর্ষের পর এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এপি-ও জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের কাছে অবস্থিত বউফোর্ট দুর্গ ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে গেছে।
ইসরাইলের কান ব্রডকাস্টার দুর্গটির ওপর ইসরাইলি পতাকা উড়ানোর ছবি প্রকাশ করেছে। ক্রুসেডার যুগে নির্মিত এই দুর্গটি লেবানন-ইসরাইল সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি উঁচু পাহাড়ি চূড়ায় অবস্থিত।
তবে ইসরাইলের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি লেবানন সরকার।
বউফোর্ট দুর্গটি একটি ইউনেস্কো-সুরক্ষিত ঐতিহ্যবাহী স্থাপনা। ২০০০ সালে লেবানন থেকে সেনা প্রত্যাহারের আগে প্রায় ১৮ বছর দুর্গটি ইসরাইলের দখলে ছিল।
যুদ্ধবিরতির মধ্যেই অভিযান সম্প্রসারণ
১৭ এপ্রিল থেকে কার্যকর যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরাইল দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি গত ২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে লেবাননে ইসরাইলের সবচেয়ে গভীর অনুপ্রবেশ।
ইসরাইলি সম্প্রচারমাধ্যমে প্রচারিত ছবিতে বউফোর্ট দুর্গের ওপর ইসরাইলি পতাকার পাশাপাশি গোলানি ব্রিগেডের পতাকাও দেখা গেছে।
ছবিগুলো প্রকাশের কিছুক্ষণ আগে ইসরাইলি সেনাবাহিনী বউফোর্ট রিজ ও ওয়াদি আল-সালুকি এলাকায় ‘বৃহৎ পরিসরের সামরিক অভিযান’ শুরুর ঘোষণা দেয় এবং জানায় যে অভিযান আরও নতুন এলাকায় বিস্তৃত হবে।
লিতানি নদী অতিক্রমের কথা স্বীকার নেতানিয়াহুর
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী লিতানি নদী অতিক্রম করেছে এবং নদীর উত্তরে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা সম্প্রসারণ করেছে।
শুক্রবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নিশ্চিত করেন যে ইসরাইলি সেনারা লিতানি নদী পার হয়েছে। উত্তর সীমান্তে সেনাদের একটি ইউনিট পরিদর্শনের সময় তিনি বলেন, লেবাননের বৈরুত ও বেকা উপত্যকাতেও অভিযান চলছে।
অন্যদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দাবি করেন, গোলানি ব্রিগেডের নেতৃত্বে পরিচালিত অভিযানে বউফোর্ট দুর্গ দখল করা হয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশনা এবং আমার তত্ত্বাবধানে সেনাবাহিনী লেবাননে অভিযান সম্প্রসারণ করেছে, লিতানি নদী অতিক্রম করেছে এবং বউফোর্ট রিজ দখল করেছে। এটি গ্যালিলি অঞ্চলের নিরাপত্তা রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানগুলোর একটি।’
কাটজ আরও বলেন, এ অভিযান আগে গোপন রাখা হয়েছিল এবং হিজবুল্লাহকে দুর্বল করা ও ইসরাইলের উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
তবে ইসরাইলের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত লেবাননের কর্তৃপক্ষ বা হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অ...
News Desk: Unable to bring Iran under control and facing a prolonged military stalemate, U.S. ...
নিউজ ডেস্ক : ইরানকে বাগে আনতে না পেরে এবং সামরিক অচলাবস্থা ক...

মন্তব্য (০)