• লিড নিউজ
  • জাতীয়

ঈদে সেনাসদস্যদের সঙ্গে প্রীতিভোজে প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা সেনানিবাসে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদ প্রীতিভোজে অংশ নিয়েছেন তিনি।

‎আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

‎প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত সেনাসদস্যদের উদ্দেশ্যে সরকারপ্রধান সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন, বহু বছর পর নিজের পুরোনো ও স্মৃতিবিজড়িত সেনানিবাস এলাকায় এসে অত্যন্ত আনন্দিত ও আবেগতাড়িত। সেনানিবাসের এই পরিবেশ, শৃঙ্খলা, সহযোদ্ধাসুলভ বন্ধন এবং সেনাসদস্যদের আন্তরিকতা তার কাছে বিশেষভাবে স্মরণীয় বলে তিনি উল্লেখ করেন।

‎প্রীতিভোজ শেষে ইউনিটের সৈনিক লাইন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ইউনিট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সৈনিকদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

‎ঈদের দিনে প্রধানমন্ত্রীর উপস্থিতি সেনাসদস্যদের মনোবল বৃদ্ধির পাশাপাশি পেশাগত অঙ্গীকার, দায়িত্ববোধ ও দেশসেবার প্রেরণাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

খাদ্যগুদামে অনিয়ম-গাফিলতি পেলেই ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : খাদ্যশস্যের সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় অনিয়ম-গা...

image

অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্ক...

নিউজ ডেস্ক : লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ এক...

image

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে।...

image

দেশের ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের ১১টি ...

image

১০ হাজার কর্মী নিয়োগ, শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক...

নিউজ ডেস্ক : ফ্যাসিবাদী আমলের দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট ও...

  • company_logo