ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ (রোববার, ২৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নির্মাণাধীন নতুন ভবন পরিদর্শন করেছেন।
এ সময় তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি, নিরাপত্তা, অবকাঠামো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
উল্লেখ্য, নতুন ভবনটি চালু হলে সিটিটিসির কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাইবার অপরাধ, জঙ্গিবাদ ও আন্তর্জাতিক অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধি পাবে।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, ডিএমপি কমিশনার, ও সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।
নিউজ ডেস্ক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ম...
নিউজ ডেস্ক : খাদ্যশস্যের সরবরাহ ও মজুত ব্যবস্থাপনায় অনিয়ম-গা...
নিউজ ডেস্ক : লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ এক...
নিউজ ডেস্ক : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে।...
নিউজ ডেস্ক : ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের ১১টি ...

মন্তব্য (০)