• লিড নিউজ
  • জাতীয়

ঈদযাত্রায় সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেল সচিব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ এবারের ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন রেলসচিব ফাহিমুল ইসলাম। তিনি বলেছেন, যাত্রীরা এবার একটি স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার পাবেন এবং টিকিট কাটার পরও ট্রেনে ঢুকতে না পারার মতো কোনো ঘটনা এবার ঘটবে না। 

‎শনিবার (২৩ মে) সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে রেলসচিব সাংবাদিকদের এসব কথা বলেন। 

‎রেলসচিব জানান, ঈদযাত্রার শুরুতেই আজ সকালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ট্রেনটি সকাল ৫টা ৪০ মিনিটে ছাড়ার পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়লে সেটিকে ফিরিয়ে এনে রিজার্ভ ইঞ্জিন সংযুক্ত করে আবার যাত্রা শুরু করানো হয়। এর প্রভাবে পরবর্তী কয়েকটি ট্রেন ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা পর্যন্ত বিলম্বে ছাড়ে।

‎পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, শুরুতে কিছুটা বিলম্ব হলেও এখন সব ট্রেন ঠিক সময়ে চলছে। রংপুর এক্সপ্রেস ১৮ মিনিট দেরিতে ছেড়েছে এবং জামালপুর এক্সপ্রেস নির্ধারিত সময়েই ছাড়বে। এরপর আর বড় ধরনের বিলম্ব হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

‎ইঞ্জিন সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতির কথা তুলে ধরে রেলসচিব বলেন, মিটারগেজ লোকোমোটিভের কিছু সংকট থাকায় আগে থেকেই কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। ঈদের সময় ৮৫টি মিটারগেজ লোকোমোটিভ সচল রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে আজই প্রায় ৭৯টি প্রস্তুত রয়েছে। রোববার থেকে এই সংখ্যা ৮০টি ছাড়িয়ে যাবে।

‎ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ফাহিমুল ইসলাম বলেন, উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে ছাদে ওঠার প্রবণতা বেশি দেখা যায়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালত, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও জিআরপি পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎স্টেশনে টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, টিকিট ছাড়া যাত্রীরাই সাধারণত ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই তারা যেন কোনোভাবেই স্টেশনে ঢুকতে না পারে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে অতিরিক্ত যাত্রী চাপের কারণে এবারও ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট রাখা হয়েছে।

‎রেলসচিব আরও জানান, ঈদযাত্রায় যাত্রীরা যেকোনো অভিযোগ, তথ্য বা সহায়তার জন্য রেলওয়ের ‘১৩১’ হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। পরিদর্শনের সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যা...

নিউজ ডেস্ক : দেশের চারটি নদীর পানি এখনো ছয় জেলার কয়েকটি পয়েন...

image

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ...

নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে শুধু অতীতে...

image

এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী

নিউজ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প...

image

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : সরকারি পর্যায়ে দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দ...

image

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্র...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, জেলা-উপজেল...

  • company_logo