• শিক্ষা

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ৩৭ ছাত্র সাময়িক বহিষ্কার

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই আবাসিক হলের ছাত্রদের সংঘাতের ঘটনায় ৩১ ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুর্ব শত্রুতার  দ্বন্দ্বের জেরে গতকাল শহীদ  নুর হোসেন আবা‌সিক হল ও শহীদ আবরার ফাহাদ হলের ছাত্রদের ম‌ধ্যে মারামা‌রির ঘটনা ঘ‌টে। 

সংঘর্ষের ঘটনায় গতকালই রাত ৮টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী শহীদ আবরার ফাহাদ হলের ৩১ ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারসহ হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে অনেকে গতকাল রাতেই এবং আজ শুক্রবার অন্যরা হল ত্যাগ করেছে।

জানা গেছে, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ জন শিক্ষার্থীকে চিহ্নিত করাসহ দোষী হিসেবে সনাক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের Ordinance of Students Discipline এর ১৪ ও ১৫ ধারা অনুযায়ী তাদের কর্মকাণ্ডকে অনৈতিক ও আইনশৃঙ্খলা ভঙ্গের অন্তর্ভুক্ত ধরা হয়েছে। সরকারি সম্পত্তি বিনষ্টের অভিযোগও তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এনামউল্যা'র আদেশক্রমে রেজিস্ট্রার প্রফেসর ড. আবু হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, ওই সংঘর্ষে নামাজ ঘরসহ হলের আসবাবপত্র, সিসি ক্যামেরা ও অন্যান্য সম্পত্তি ভাঙচুর করে। এ সময় সহকারী প্রক্টরসহ বিশ্ব‌বিদ্যাল‌য় প্ল্যান্ট প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক মবিনুল ইসলামসহ বেশ কয়েকজন ছাত্র আহত হয়।  ঘটনার বিচার দাবিতে বি‌কেলে বিশ্ব‌বিদ্যালয় প্রধান ফট‌কের সাম‌নে বেঞ্চ রে‌খে এবং টায়ার আগুন দিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে নুর হোসেন হলের ছাত্ররা। রাত পৌ‌নে আটটা পর্যন্ত সড়ক অব‌রোধ ক‌রে রাখায় জন দুর্ভোগের শিকার হন যানবাহন চালক আরোহিসহ চলাচলকারিরা। 

পূর্ব শত্রুতার জেরে আবরার ফাহাদ হলের ক‌য়েকজন ছাত্রের হাতে শহীদ নুর হোসেন হলের ব্যবস্থাপনা বিভা‌গের  ২৩ ব্যাচের শিক্ষার্থী আল ফিমান মারধরের শিকার হওয়ায় সংঘর্ষে সূত্রপাত।  পরে হামলা পাল্টা হামলায় জড়িয়ে পড়ে দুই হলের ছাত্ররা। এসময় লা‌ঠি‌সোটা দেশীয় অস্ত্র, লোহার রড, হকিস্টিক ছি‌লো এবং কা‌রো কা‌রো মাথায় ছি‌লো হেলমেট। হলের জানালার কাচ, ক্যারাম বোর্ড ও এক‌টি  মোটরসাই‌কেল ভাঙচুর করে তারা।

অন্যান্য শিক্ষার্থীদের অভিযোগ ঠুন‌কো বিষ‌য়কে কেন্দ্র করে প্রায়শঃ ছোটখাটো হাতাহাতিতে জড়িয়ে থাকে দুই হ‌লের ছাত্ররা। এতে লেখাপড়ার পরিবেশে বিঘ্ন ঘটাসহ প্রভাব পড়ে প্রশাসনিক কাজেও।

মন্তব্য (০)





image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

image

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত...

  • company_logo