• লিড নিউজ
  • জাতীয়

‎লিগ্যাল এইডে এডিআরের উদ্যোগ ২ লাখ ৩২ হাজার ১৭৪ মামলায় ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবা (এডিআর) কার্যক্রমের আওতায় প্রি ও পোস্ট-কেইস মিলিয়ে মোট ২ লাখ ৩২ হাজার ১৭৪ মামলায় উদ্যোগ নেওয়া হয়েছে।

‎২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে প্রস্তুত করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‎সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এডিআর কার্যক্রমের আওতায় নেওয়া এসব মামলার মধ্যে ২ লাখ ৫ হাজার ৩৮২টি মামলা নিষ্পত্তি হয়েছে।

‎এতে আরও বলা হয়, এডিআরের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা ও বিরোধ থেকে উপকারভোগীর সংখ্যা ৪ লাখ ৫৬৭ জন।

‎প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৪ লাখ ৬১ হাজার ৬৩০ জনকে আইনি সেবা দেওয়া হয়েছে।

‎সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত ছাড়াও কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় ছিলেন।

‎দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অক্ষম বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে।

‎আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

মন্তব্য (০)





image

দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যা...

নিউজ ডেস্ক : দেশের চারটি নদীর পানি এখনো ছয় জেলার কয়েকটি পয়েন...

image

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ...

নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে শুধু অতীতে...

image

এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী

নিউজ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প...

image

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : সরকারি পর্যায়ে দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দ...

image

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্র...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, জেলা-উপজেল...

  • company_logo