• লিড নিউজ
  • শিক্ষা

বৃহস্পতিবার ক্লাস শেষে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিনের ছুটি

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ছুটিতে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) ক্লাস শেষের পর থেকে এ ছুটি শুরু হবে। ছুটিতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে ১৬ দিন, আর মাদ্রাসা ২৩ দিন বন্ধ থাকবে।

‎বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে ঈদ ও গরমের ছুটি শুরুর কথা। কিন্তু তার আগে শুক্র ও শনিবার- দুদিন সপ্তাহিক ছুটি পড়ায় বন্ধের আগে ২১ মে সবশেষ ক্লাস হবে। এরপর ২২ ও ২৩ মে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি।

‎শিক্ষাপঞ্জি অনুসারে, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজে ছুটি শুরু হবে ২২ মে। এ ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আবার ক্লাস শুরু হবে। এতে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে।

‎অন্যদিকে মাদরাসার শিক্ষার্থীরা আরও বেশিদিন ছুটি পাচ্ছেন। ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোয় ২২ মে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার ক্লাস শুরু হবে। ফলে মাদরাসার শিক্ষার্থীরা ২৩ দিনের ছুটি পাচ্ছেন।

‎এদিকে, জুনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর জুলাইয়ে একটি সরকারি ছুটি রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি থাকবে। এছাড়া ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার শোম্বা ও ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বরেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা–ই–ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

মন্তব্য (০)





image

বেরোবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’এক্সপো,শিক্ষার্থ...

রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযো...

image

শিক্ষা শুধু সনদপত্র নয়, এটি মূল্যবোধ ও চরিত্র গঠনের যাত্র...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বি...

image

দেশের সব স্কুল-কলেজ ও শিক্ষা অফিসের জন্য মাউশির জরুরি নির...

নিউজ ডেস্ক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধ...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের শহিদ জিয়া ও ...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় কবি ক...

image

‎ডুয়েট শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, রণক্ষেত্র

নিউজ ডেস্কঃ সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে প্রত্যাখ্যান ক...

  • company_logo