• লিড নিউজ
  • জাতীয়

গণঅভ্যুত্থানের পর শান্তি রক্ষায় আনসার-ভিডিপি বড় ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানের পর সারা দেশে ও থানাগুলোতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে অনুষ্ঠিত আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
‎
‎প্রধানমন্ত্রী বলেন, বাল্যবিয়ে প্রতিরোধসহ তৃণমূল পর্যায়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে আনসার-ভিডিপির সদস্যরা। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায়ও এই বাহিনী মানুষের আস্থা অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন।
‎
‎তিনি আরও বলেন, আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে দেশের প্রতিটি গ্রাম আর্থ-সামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে।
‎
‎এ সময় তিনি বাহিনীর বিভিন্ন সমস্যা ও সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে বিষয়গুলো বিবেচনা করবে বলেও আশ্বাস দেন।

মন্তব্য (০)





image

মিটফোর্ডে ইন্টারনাল মেডিসিন ডে উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার ...

১

নিউজ ডেস্ক : সঠিক রোগ নির্ণয়, জটিল রোগের কার্যকর ব্যবস্থাপনা...

image

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা...

২

নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধী...

image

১১ অঞ্চলে রাতেই ঝড়ের আশঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূ...

৩

নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ব...

image

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত

৪

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর...

image

ত্রয়োদশ জাতীয় সংসদের 'মৎস্য ও প্রাণিসম্পদ  মন্ত্রণালয় সম্...

৫

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণীসম্পদ ...

  • company_logo