• লিড নিউজ
  • খেলাধুলা

‘কিছু রান করেছে বলে, এমন অভিনয় করবে’

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে জয়ের দুয়ারে দাড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশের প্রয়োজন মাত্র ৩ উইকেট। জয়ের জন্য পাকিস্তানের চাই ১২১ রান। 

তবে চতুর্থ দিনে পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে স্লেজিংয়ে জড়ান বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। 

লিটন এবং রিজওয়ানের সঙ্গে কি নিয়ে তর্ক হয়েছে সেটা ধরা পড়েছে স্টাম্প মাইকে। অবশ্য শুধু লিটন নন, নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরাও রিজওয়ানকে খেপিয়েছেন। 

বোলিংয়ের সময় প্রায়ই বোলারদের থামিয়ে দেওয়ার ‘সুনাম’ থাকা রিজওয়ানের আজ হয়তো সাইট স্ক্রিন নিয়ে কিছু সমস্যা হচ্ছিল। ঠিক তখন লিটন ‘কি হলো? কি করছেন?’ রিজওয়ান ইশারা দিয়ে বলেন, ‘তাকিয়ে দেখ ওদিকে…।’ 

লিটন এরপর বলেন, ‘প্রতি বলেই এমন করছেন, সব বলেই…।’ রিজওয়ানের উত্তর, ‘এরকম তো হচ্ছেই…!’

লিটনের উত্তর, ‘ওদিকে তাকানোর কি দরকার? ব্যাটিং করুন…!’ উত্তেজিত কণ্ঠে রিজওয়ান বলেন, ‘এটা কি তোমার কাজ?’ লিটনের উত্তর, ‘আপনি প্রতি বলেই ডিস্টার্ব করছেন…।’

লিটন এমন স্লেজিং করায় এক পর্যায়ে আম্পায়ারের কাছে গিয়ে কিছু বলেন রিজওয়ান। পরে আম্পায়ার লিটন ও রিজওয়ানের সঙ্গে কথা বলে বিষয়টা মিটমাট করেন। 

তবে স্লেজিং শেষ হয় না। মাত্রা আরো বেড়ে যায়। তাতে যোগ দেন শান্ত-মুশফিক। 

লিটন বলেন, ‘কিছু রান করেছে, এখন অভিনয় শুরু করে দেবে।’ শান্ত বলেন, ‘অতি অভিনয়ের জন্য পঞ্চাশ পয়সা কেটে রাখা হবে।’ 

স্লেজিং করার পরেও অবশ্য রিজওয়ানের মনোযোগ বিঘ্নিত করে তাকে আউট করা যায়নি। আগামীকাল সাজিদ খানকে সঙ্গে নিয়ে নতুন করে ব্যাটিং শুরু করবেন তিনি।

মাঠে লিটন-রিজওয়ানরে সঙ্গে কী নিয়ে কথা হয়েছে সে বিষয়ে দিন শেষে সংবাদ সম্মেলনে শন টেইট বলেন, ‘জানি না কী বলেছে। তবে আমি উপভোগ করেছি। আমি তো অস্ট্রেলিয়ান। কী বলেছে বুঝিনি। তবে আমার মজা লেগেছে। আশা করব যেন মাত্রা না ছাড়ায়। মাঠে একটু আগ্রাসী মনোভাব তো থাকবেই। দুই দেশের সমর্থক থেকে শুরু করে সবার অনেক প্যাশন এই খেলা নিয়ে। তাই এসব ব্যাপার ভালোই লাগে।’

মন্তব্য (০)





image

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অ...

image

বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠবার রোনালদো, পর্তুগাল দলে আছেন যারা

স্পোর্টস ডেস্ক : রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পেলেন এই সময়ের ...

image

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ ক্রিক...

image

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বা...

image

বিশ্বকাপের দল ঘোষণা করল জর্ডান ও অস্ট্রিয়া

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আ...

  • company_logo