• লিড নিউজ
  • জাতীয়

গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গণমাধ্যমকে আধুনিক কমিশনের আওতায় আনা গেলে কোনো পক্ষই আর কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এতে সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তেমনি মালিকপক্ষও সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না।

‎মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তথ্যমন্ত্রী বলেন, আধুনিক গণমাধ্যম কমিশনের অধীনে একটি বিধি-বিধান ও নিয়মিত কাঠামোর মধ্যে গণমাধ্যমকে আনা গেলে সব পক্ষই সমান স্বাধীনতা ও মর্যাদা ভোগ করবে। পাশাপাশি থাকবে জবাবদিহিতাও। একইভাবে সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইলিংও বন্ধ হবে।

‎তিনি আরও বলেন, গণতন্ত্র কেবল ভোটের দিনের বিষয় নয় বরং দুই ভোটের মাঝখানে জনগণের প্রত্যাশা পূরণের জন্য রাষ্ট্র ও সব প্রতিষ্ঠানকে জবাবদিহিতার মধ্যে রাখা প্রয়োজন।

‎সাংবাদিকদের ন্যূনতম বেতন ও ভাতা দেওয়ার সক্ষমতা না থাকলে নতুন গণমাধ্যমের অনুমোদন দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন ডিআরইউ সভাপতি।

‎গণমাধ্যম অনুমোদনের আগে আর্থিক সক্ষমতা যাচাই এবং বেতন কাঠামো নিশ্চিতের আহ্বানও জানান তিনি।

মন্তব্য (০)





image

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানম...

নিউজ ডেস্ক : গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে ...

image

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে নরেন ধর নামে এক কর্ম...

image

পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার

নিউজ ডেস্ক : আগামী পাঁচ বছরে পাঁচ লাখ শূন্য পদে জন...

image

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে...

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম ...

image

দুর্নীতি ‘জিরো টলারেন্সে’ আনতে কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্...

নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আ...

  • company_logo