• জাতীয়

দুর্নীতি ‘জিরো টলারেন্সে’ আনতে কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমরা দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি।

মন্ত্রী বলেন, প্রশাসনকে পরিষ্কার বলে দিয়েছি— আপনারা কাজ করবেন, সরকার আপনাদের জন্য সব ধরনের ব্যবস্থা রেখেছে। আপনাদের সংসার চালানোর জন্য বেতন ও ভাতা আছে। আপনাদের পদবি অনুযায়ী গাড়ি আছে। আপনাদের সব ধরনের সুযোগ-সুবিধা সরকার করে দিয়েছে এবং পর্যায়ক্রমে আরও করে দেবে। অতএব অন্যদিকে আপনারা নজর দেবেন না।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ হলরুমে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, দেশের মানুষ চিন্তা করে— জরিপ আসলেই টাকার বিনিময়ে আমার জমি বা বাড়ি অন্য কারও নামে লিখে নিয়ে যাবে। এরকম একটা অবস্থা অতীতে ছিল। এ অবস্থা থেকে জনগণ যাতে রেহাই পান এবং স্বস্তিতে থাকেন যে— জরিপ হোক আর যাই হোক, আমার জায়গা আমারই থাকবে; এই স্বস্তির জন্যই বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সব পর্যায়ের নাগরিকের সেবা সুনিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ কোনোভাবেই যেন কোনো দপ্তরে গিয়ে— সরকারি অফিস, আদালত বা কোথাও গিয়ে হয়রানির শিকার না হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, বাসাইল থানার ওসি আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু।

মন্তব্য (০)





image

‎জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দ...

নিউজ ডেস্কঃ জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের জন্য মাঠ পর্যায়ে...

image

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'এ দেশের গ...

image

‎প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার যান...

image

‘পাঁচ বছরে ১ কোটির বেশি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা সরকার...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আ...

image

স্বাধীন সাংবাদিকতাই সরকারকে সত্য বলবে, অন্যরা খুশির গল্প ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ম...

  • company_logo