• লিড নিউজ
  • জাতীয়

গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গণমাধ্যমকে আধুনিক কমিশনের আওতায় আনা গেলে কোনো পক্ষই আর কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এতে সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তেমনি মালিকপক্ষও সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না।

‎মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তথ্যমন্ত্রী বলেন, আধুনিক গণমাধ্যম কমিশনের অধীনে একটি বিধি-বিধান ও নিয়মিত কাঠামোর মধ্যে গণমাধ্যমকে আনা গেলে সব পক্ষই সমান স্বাধীনতা ও মর্যাদা ভোগ করবে। পাশাপাশি থাকবে জবাবদিহিতাও। একইভাবে সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইলিংও বন্ধ হবে।

‎তিনি আরও বলেন, গণতন্ত্র কেবল ভোটের দিনের বিষয় নয় বরং দুই ভোটের মাঝখানে জনগণের প্রত্যাশা পূরণের জন্য রাষ্ট্র ও সব প্রতিষ্ঠানকে জবাবদিহিতার মধ্যে রাখা প্রয়োজন।

‎সাংবাদিকদের ন্যূনতম বেতন ও ভাতা দেওয়ার সক্ষমতা না থাকলে নতুন গণমাধ্যমের অনুমোদন দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন ডিআরইউ সভাপতি।

‎গণমাধ্যম অনুমোদনের আগে আর্থিক সক্ষমতা যাচাই এবং বেতন কাঠামো নিশ্চিতের আহ্বানও জানান তিনি।

মন্তব্য (০)





image

‎জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দ...

নিউজ ডেস্কঃ জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের জন্য মাঠ পর্যায়ে...

image

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'এ দেশের গ...

image

‎প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার যান...

image

‘পাঁচ বছরে ১ কোটির বেশি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা সরকার...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আ...

image

স্বাধীন সাংবাদিকতাই সরকারকে সত্য বলবে, অন্যরা খুশির গল্প ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ম...

  • company_logo