• লিড নিউজ
  • জাতীয়

‎সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (মঙ্গলবার, ১৯ মে) নিজ দপ্তরে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের আনুষ্ঠানিক যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

‎প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এ পাঁচ ধরনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।’

‎সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে সংসদে সিটি করপোরেশন সংশোধন আইন, ২০২৬ পাশ হয়েছে। নতুন আইন অনুযায়ী, দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে মেয়র ও কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। বগুড়া সিটি করপোরেশনের তফসিল দেশের অন্য ১২টি সিটি করপোরেশনের সঙ্গে একযোগে ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

‎নতুন সিটি করপোরেশনগুলোর কার্যক্রম গতিশীল করতে সরকার চলতি অর্থবছরই প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে জানিয়ে মীর শাহে আলম বলেন, ‘বগুড়া সিটি করপোরেশনের জন্যও দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে।’

‎বিরোধীদলগুলোর নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘অন্য দলগুলো দলীয়ভাবে প্রস্তুতি নিচ্ছে, তবে যেহেতু নির্বাচন দলীয় প্রতীকে হবে না, তাই আমাদের দলের লোকজন নিরপেক্ষভাবেই নির্বাচনে অংশ নেবে।’

‎নির্বাচনের জন্য নিজের দল বিএনপির প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। আন্দোলন ও নির্বাচন—উভয় ক্ষেত্রেই আমাদের সব সময় প্রস্তুতি থাকে। আমাদের সাংগঠনিক কাঠামো অত্যন্ত বিস্তৃত এবং নেতাকর্মীরা সব সময় প্রস্তুত। তাই যেকোনো নির্বাচনের জন্য বিএনপি যেকোনো সময় প্রস্তুত আছে।’

মন্তব্য (০)





image

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল স্বাস্থ্য অধিদ...

নিউজ ডেস্ক : দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভ...

image

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের কাছে সেতুমন্ত্রী অবরুদ্ধ

নিউজ ডেস্ক : পটুয়াখালীর বাউফলে জনগুরুত্বপূর্ণ একটি সেতু নির্...

image

র‍্যাব আগের মতো থাকছে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন...

image

বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজকে সরিয়ে দিল সরকার

নিউজ ডেস্ক : বিদ্যুৎ বিভাগের সচিব পদে রদবদল এনেছে সরকার। ফার...

image

৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক : ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬...

  • company_logo