• লিড নিউজ
  • খেলাধুলা

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নতুন নেতৃত্ব খুঁজতে ভোট হবে আগামী ৭ জুন।

‎শনিবার (১৬ মে) প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‎এবার মোট ২৩টি পরিচালক পদের জন্য ভোট দেবেন কাউন্সিলররা। যার মধ্যে ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ১ জন পরিচালক নির্বাচিত হবেন।

‎তফসিল অনুযায়ী ১৭ মে খসড়া ভোটার তালিকা এবং ২০ ও ২১ মে বিতরণ করা হবে মনোনয়নপত্র। প্রতিটি মনোনয়নপত্র সংগ্রহ করতে গুনতে হবে ২০ হাজার টাকা। আগামী ৭ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ; আর সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী ৪ বছরের জন্য দেশের ক্রিকেটের নতুন অভিভাবক।

মন্তব্য (০)





image

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত নির্বাচ...

image

বিসিবির অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক : তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্...

image

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি। সিলেট টেস্টে ব্যাটিং বিপর্যয়ে...

image

পাকিস্তান দলে ফিরলেন বাবর আজম, বাদ পড়লেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে বড় পরি...

image

আইসিসির মাসসেরা ক্রিকেটার নাহিদ রানা

নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ পা...

  • company_logo