• লিড নিউজ
  • খেলাধুলা

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নতুন নেতৃত্ব খুঁজতে ভোট হবে আগামী ৭ জুন।

‎শনিবার (১৬ মে) প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‎এবার মোট ২৩টি পরিচালক পদের জন্য ভোট দেবেন কাউন্সিলররা। যার মধ্যে ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ১ জন পরিচালক নির্বাচিত হবেন।

‎তফসিল অনুযায়ী ১৭ মে খসড়া ভোটার তালিকা এবং ২০ ও ২১ মে বিতরণ করা হবে মনোনয়নপত্র। প্রতিটি মনোনয়নপত্র সংগ্রহ করতে গুনতে হবে ২০ হাজার টাকা। আগামী ৭ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ; আর সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী ৪ বছরের জন্য দেশের ক্রিকেটের নতুন অভিভাবক।

মন্তব্য (০)





image

রাহানেকে উদ্দেশ করে কোহলির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...

image

১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...

image

মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এই প্রথম মুখ খুললেন সেই ...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

image

বাংলাদেশ দলের ঘাটতি কোথায় জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের...

image

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...

  • company_logo