• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের স্কুলে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করল রাজ্য সরকার

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সকালবেলার সমাবেশে বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গান গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রমাণস্বরূপ ভিডিও করে রাখতে বলা হয়েছে।

রাজ্যটির স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা এক অফিশিয়াল চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের

নির্দেশনায় বলা হয়, প্রতিদিন স্কুল শুরুর আগে সকল শিক্ষার্থীকে সমাবেশে অংশ নিয়ে জাতীয় এই গান গাইতে হবে। স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী সোমবার থেকে রাজ্যের সব স্কুলে সমাবেশের প্রার্থনা হিসেবে ‘বন্দে মাতরম’ চালু করা হবে এবং এটি বাধ্যতামূলক।

শিক্ষা দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ১৩ মে জারি করা চিঠি অনুযায়ী স্কুল প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সমাবেশে সকল শিক্ষার্থী এই গানে অংশ নেয়। এছাড়া নির্দেশনায় সমাবেশের কার্যক্রম ভিডিও রেকর্ড করার কথাও বলা হয়েছে, যাতে বাস্তবায়নের প্রমাণ রাখা যায়।

এর আগে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে সাধারণত শুধু জাতীয় সংগীত ‘জন গণ মন’ গাওয়া হতো। পরবর্তীতে রাজ্য সরকার ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিও অন্তর্ভুক্ত করেছিল, যা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় লেখা হয়েছিল।

নতুন নির্দেশনার ফলে শিক্ষক মহলে প্রশ্ন উঠেছে— সীমিত সময়ের মধ্যে জাতীয় সংগীত ও জাতীয় গান কীভাবে সমাবেশে প্রতিদিন অন্তর্ভুক্ত করা হবে।

হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুবরোজ্যোতি দত্ত জানিয়েছেন, ছুটির পর স্কুল শুরু হলে শিক্ষার্থীরা ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সংগীত ‘জন গণ মন’—দুটোই সমাবেশে গাইবে। শিক্ষার্থীদের আগে থেকেই ‘বন্দে মাতরম’-এর ঐতিহাসিক গুরুত্ব শেখানো হয়েছে এবং তারা এটি মুখস্থ করেছে।

অন্যদিকে শিক্ষক সংগঠনের এক বামপন্থী প্রতিনিধি জানিয়েছেন, দৈনিক সমাবেশে একাধিক গান অন্তর্ভুক্ত করার সময়সূচি নিয়ে আরও স্পষ্ট নির্দেশনার অপেক্ষা করা হচ্ছে। তবে বিষয়টিতে বিতর্কের সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। 

মন্তব্য (০)





image

ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্...

১

নিউজ ডেস্ক : প্যারিসের রাজপথে এখন চরম অর্থনৈতিক অসন্তোষ ও প্...

image

বিতর্কিত জলসীমায় মার্কিন রণতরী, কড়া নজরদারিতে চীনা নৌবাহিনী

২

নিউজ ডেস্ক : দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ এলাকায় একটি মার্কিন...

image

নতুন প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে কাতার-পাকিস্তান-ইন্দোন...

৩

আন্তর্জাতিক ডেস্ক:  কাতারের রাজধানী দোহায় চার দেশ...

image

ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভ...

৪

আন্তর্জাতিক ডেস্ক:   ভারতের আসাম রাজ্যে বনাঞ্চলীয় ...

image

নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্ত...

৫

আন্তর্জাতিক ডেস্ক:  

মার্কিন প্রেসিডেন্ট...

  • company_logo