• লিড নিউজ
  • জাতীয়

ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে হাবীবুল্লাহ্ বাহার কলেজে অনুষ্ঠিত হলো “ভূমি কুইজ” প্রতিযোগিতা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে আজ সকাল ১১টায় ঢাকার হাবীবুল্লাহ্ বাহার কলেজে অনুষ্ঠিত হয়েছে “ভূমি কুইজ” প্রতিযোগিতা। শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক জ্ঞান বিস্তার, সচেতনতা বৃদ্ধি এবং ভূমিসেবা সম্পর্কে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল্লাহ্ আল বাকী, চেয়ারম্যান (সচিব), ভূমি আপিল বোর্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলে রুবায়েত পাপ্পু, সদস্য, গভর্নিং বডি, হাবীবুল্লাহ্ বাহার কলেজ, ঢাকা।
‎প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ আবদুল্লাহ্ আল বাকী বলেন, ভূমি ব্যবস্থাপনা দেশের উন্নয়ন ও নাগরিক সেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার ভূমিসেবা সহজ, স্বচ্ছ ও স্বয়ংক্রিয় করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার ফলে সেবাগ্রহীতারা দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পাচ্ছেন।

‎তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে তারাই দেশের ভূমির মালিক ও ব্যবস্থাপক হবে। এজন্য তাদের মধ্যে ভূমি সম্পর্কিত জ্ঞান ও সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, এ ধরনের কুইজ প্রতিযোগিতার উদ্দেশ্য কেবল পুরস্কার প্রদান নয়; বরং তরুণ প্রজন্মকে ভূমি বিষয়ে জ্ঞান অর্জনে উৎসাহিত করা এবং ভূমিসেবা সম্পর্কে ইতিবাচক ধারণা গড়ে তোলা।
‎অনুষ্ঠানে হাবীবুল্লাহ্ বাহার কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ভূমি মন্ত্রণালয়ের এ উদ্যোগের প্রশংসা করেন এবং মত প্রকাশ করেন যে, স্কুল-কলেজ পর্যায়ে ভূমি সম্পর্কিত শিক্ষামূলক কর্মশালা ও কার্যক্রম আয়োজন করা হলে দীর্ঘমেয়াদে ভূমি সচেতনতা বৃদ্ধি পাবে। সঠিক ভূমি জ্ঞান নাগরিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করে, সামাজিক বিরোধ কমায় এবং উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণকে সহজতর করে।

‎অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ হান্নান মিয়া, ল্যান্ড পলিসি স্পেশালিস্ট, এলএএমএস বিশেষ কর্মসূচি, ভূমি মন্ত্রণালয়। তিনি শিক্ষার্থীদের সামনে আধুনিক ভূমি ব্যবস্থাপনা, অটোমেটেড ভূমিসেবা এবং ভূমি সংক্রান্ত নাগরিক সেবার বিভিন্ন দিক তুলে ধরেন।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্নেল (অব.) ইমরুল কায়েস, অধ্যক্ষ, হাবীবুল্লাহ্ বাহার কলেজ, ঢাকা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের বাস্তবজীবনমুখী জ্ঞান অর্জনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভূমি বিষয়ে সচেতন নাগরিক গড়ে তুলতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

‎অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত ভূমি কুইজ প্রতিযোগিতা। ড. বি এম সাজ্জাদ হোসাইন, কানেকটিং সিটিজেনস কনসালট্যান্ট, ভূমি মন্ত্রণালয় কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করেন। অনলাইনভিত্তিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

‎ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে ভূমি বিষয়ক জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং ভূমিসেবা সম্পর্কে ইতিবাচক ধারণা গড়ে তোলা। ভূমিসেবা মেলা ২০২৬-এর অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থীরা ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবার আধুনিক ধারা সম্পর্কে আরও সম্যক ধারণা লাভ করতে পারে।

মন্তব্য (০)





image

‎ঢাকাকে বিশ্বের এক নম্বর শহরে বাস্তবায়ন করা সম্ভব: দক্ষিণ...

নিউজ ডেস্কঃ ঢাকা সিটিকে বিশ্বের এক নম্বর শহর হিসেবে গড়ে তোলা...

image

‎শাপলা চত্বর হত্যাকাণ্ড: দিপু মনিসহ তিনজনকে গ্রেপ্তার, পর...

নিউজ ডেস্কঃ শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হিসেব...

image

‎চোখ ভেদ করে মাথায় ঢোকে সন্ত্রাসীদের গুলি, মারা গেল ছোট্ট...

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীর রউফাবাদ ...

image

বিনিয়োগ আরও বাড়াতে চীনকে বাণিজ্যমন্ত্রীর আহ্বান

নিউজ ডেস্কঃ চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী উল্লেখ ক...

image

প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়ো...

নিজস্ব প্রতিবেদকঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত...

  • company_logo