• লিড নিউজ
  • জাতীয়

‎শাপলা চত্বর হত্যাকাণ্ড: দিপু মনিসহ তিনজনকে গ্রেপ্তার, পরবর্তী হাজিরা ৭ জুন ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) দুপুর বারোটার কিছু আগে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ৭ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত তারিখে এই তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

‎আজ সকাল সাড়ে ৯টার দিকে দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা জুলাই হত্যাযজ্ঞের মামলার আসামি হিসেবে কারাগারে আছেন আগে থেকেই। আজ থেকে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলার আসামি হলেন তারা। এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৬ জন গ্রেপ্তার রয়েছেন।
‎
‎নতুন করে এই তিনজনকে নিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আসামির সংখ্যা ৯ জন হলো। শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ঢাকাসহ চার জেলায় ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জন আসামি হবেন এই মামলায়।
‎
‎এর আগে, আজ (বৃহস্পতিবার, ১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই তিনজনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে গত ৭ মে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ মে আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এরই ধারাবাহিকতায় আজ তাদের হাজির করা হলো। নিয়ম অনুযায়ী তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১।
‎
‎শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ঢাকাসহ চার জেলায় ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছে তদন্ত সংস্থা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জন আসামি হচ্ছেন। এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৬ জন গ্রেপ্তার রয়েছেন।

মন্তব্য (০)





image

মিটফোর্ডে ইন্টারনাল মেডিসিন ডে উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার ...

১

নিউজ ডেস্ক : সঠিক রোগ নির্ণয়, জটিল রোগের কার্যকর ব্যবস্থাপনা...

image

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা...

২

নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধী...

image

১১ অঞ্চলে রাতেই ঝড়ের আশঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূ...

৩

নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ব...

image

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত

৪

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর...

image

ত্রয়োদশ জাতীয় সংসদের 'মৎস্য ও প্রাণিসম্পদ  মন্ত্রণালয় সম্...

৫

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণীসম্পদ ...

  • company_logo