• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাতিসংঘের অব্যাহত অংশীদারত্বের কথা পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি। একই সঙ্গে দেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।

‎বুধবার (১৩ মে) সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাংলাদেশের উন্নয়ন, শান্তিরক্ষা কার্যক্রম এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

‎জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর দীর্ঘদিনের অবদান ও পেশাদারত্বের প্রশংসা করেন। বিশেষ করে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

‎এছাড়া শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি এবং নারী শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন।

‎জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর

নিউজ ডেস্ক : দেশের বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট গত ১৭ বছর...

image

প্রজ্ঞাপনের আগে নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন তালিকা

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় ...

image

‎জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দ...

নিউজ ডেস্কঃ জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের জন্য মাঠ পর্যায়ে...

image

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'এ দেশের গ...

image

‎প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার যান...

  • company_logo