• লিড নিউজ
  • জাতীয়

‎এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮: যাত্রী কল্যাণ সমিতি ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গত এপ্রিলে সারাদেশে সড়ক, রেল ও নৌপথে ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১২৭৯ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫২৭টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত এবং ১২৬৮ জন আহত হয়েছেন। রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। নৌপথে ৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ জন।

‎বুধবার (১৩ মে) গণমাধ্যমে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পাঠানো দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

‎সংগঠনটি জানিয়েছে, গণমাধ্যম পর্যবেক্ষণ করে এ তথ্য পেয়েছে তাদের দুর্ঘটনা মনিটরিং সেল। প্রকৃত হতাহতের ঘটনা আরও বেশি হতে পারে।

‎এপ্রিল মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে চট্টগ্রাম বিভাগে; এই বিভাগে ১৩৫টি সড়ক দুর্ঘটনায় ১৩৭ জন নিহত এবং ২৬৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হওয়া ময়মনসিংহ বিভাগে ১৭টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৬৪ জন আহত হয়েছেন।

‎দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এই মাসে সংঘটিত মোট সড়ক দুর্ঘটনার ৩৮.৫১ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩১.৪৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২২.৯৬ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে।

মন্তব্য (০)





image

‎দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের ল...

নিউজ ডেস্কঃ শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্...

image

‎১৭ বছর পর দেশ সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে : স্পিকার

নিউজ ডেস্কঃ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গণম...

image

ফাঁকতালে বহু লোক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন: স্পিকার

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্...

image

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...

image

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা:...

নিউজ ডেস্ক : আসন্ন এইচএসসি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থীর কাছ...

  • company_logo