• লিড নিউজ
  • শিক্ষা

‎১০ বছরে এসএসসি, ১২ বছরে এইচএসসি সম্পন্নের উদ্যোগ: শিক্ষামন্ত্রী

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ১০ বছরের মধ্যেই এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

‎আজ (বুধবার, ১৩ মে) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

‎শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ আমরা তোমাদের পরীক্ষা বিষয়ে মিটিংয়ে বসবো। আমরা আলোচনা করবো কীভাবে তোমাদের এইচএসসি এবং এসএসসি পরীক্ষাগুলো সিলেবাস কভার করে সময় নষ্ট না করে ঠিক পথে আগাতে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এইচএসসি পাশ করতে যেন ১০ বছর স্কুলিং ১০ বছরই থাকে। ১২ বছর স্কুলিং ১২ বছরই থাকে। কোনো সেশনজট যেন না হয়। তোমরা যেন পিছিয়ে না পড়ো। এ জন্য আমরা আলোচনায় বসবো। তোমাদের স্বার্থে সিদ্ধান্ত নেব। ’

‎মন্ত্রী বলেন, ‘জিপিএ ফাইভের দিকে নয় কার্যকরী শিক্ষার দিকে ঝুঁকতে হবে। এর জন্য শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার প্রয়োজন। পাশাপাশি মানবসম্পদকে উৎপাদনশীল ও কর্মমুখী করতে হবে।’

‎এ সময় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানো হবে জানিয়ে তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।’

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo