ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সাম্প্রতিক বিতর্কের মধ্যে এক বিস্ফোরক দাবি করেছেন জার্মান মডেল লিজলাজ। তার দাবি, কোহলির বিরুদ্ধে নেতিবাচক কথা বলার জন্য কিছু সংবাদকর্মী তাকে টাকার প্রস্তাব দিয়েছিলেন।
সম্প্রতি কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লিজলাজের একটি ছবিতে ‘লাইক’ দেওয়াকে কেন্দ্র করে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়। এ ঘটনার রেশ ধরে ‘ফিল্মিমন্ত্র মিডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে লিজলাজ জানান, বেশ কিছু সংবাদমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করে কোহলির নামে মিথ্যা অভিযোগ তোলার জন্য প্ররোচিত করার চেষ্টা করেছে।
সাক্ষাৎকারে লিজলাজ বলেন, ‘কিছু সাংবাদিক আমাকে টাকার অফার পর্যন্ত দিয়েছিলেন, যাতে আমি তার (বিরাট কোহলি) সম্পর্কে খারাপ কথা বলি এবং এমন সব অভিযোগ করি যা তিনি কখনোই করেননি। কিন্তু আমি কেন তা করতে যাব?’
এই জার্মান ইনফ্লুয়েন্সার ও গায়িকা আরও জানান, কোহলি তার প্রিয় ক্রিকেটার। টাকা বা সস্তা প্রচারের জন্য কারো সম্মানহানি করার কোনো ইচ্ছা তার নেই।
কে এই লিজলাজ

লিজলাজ দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। তার মা জার্মান এবং বাবা দক্ষিণ আফ্রিকান। জার্মান ও আফ্রিকান ভাষা ছাড়াও তিনি ডাচ, ফ্রেঞ্চ, রুশ এবং সামান্য স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন। তিনি মনোবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রিধারী এবং একজন সনদপ্রাপ্ত জীবনরক্ষাকারী সাঁতারু। এ ছাড়া ফুড ভ্লগিং, ভ্রমণ এবং গান লেখাতেও তার দারুণ আগ্রহ রয়েছে।
কোহলির সেই ‘লাইক’ কাণ্ডের পর জানা যায়, লিজলাজ আইপিএলে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) একজন একনিষ্ঠ ভক্ত।
গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ছোটবেলায় আমরা কেপটাউনের একটি সৈকতের কাছে থাকতাম। আমি সবসময় আমার স্থানীয় দলকে সমর্থন করতে ভালোবাসি। ভারতের মধ্যে বেঙ্গালুরুকেই আমার সবচেয়ে আপন মনে হয়’।
ভারতে আসার পরই ক্রিকেটের সঙ্গে পরিচয় লিজলাজের। তবে অল্প দিনেই কোহলি তার প্রিয় ক্রিকেটার হয়ে উঠেছেন বলে জানান এই মডেল।
বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভি...
বিনোদন ডেস্ক : জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেন ...
নিউজ ডেস্ক : ঢালিউড অভিনেতা ওমর সানীর জন্মদিন ছিল ৬ মে। তিনি...
বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ব...
বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শুধু অভিনয় দ...

মন্তব্য (০)