• লিড নিউজ
  • জাতীয়

অভ্যন্তরীণ নদীপথ উন্নয়নে সরকার বদ্ধপরিকর: পানিসম্পদ মন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে দেশের অভ্যন্তরীণ নদীপথ উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

‎তিনি বলেছেন, দেশব্যাপী খাল খনন ও নদীপথ উন্নয়ন কার্যক্রমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

‎সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

‎সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, নদীমাতৃক বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ঐতিহাসিকভাবে শিল্পের কাঁচামাল ও পণ্য পরিবহনের সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম হলেও নাব্যতা সংকট ও অবৈধ দখলের কারণে এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।

‎তিনি নদীতীর পুনরুদ্ধার, পরিকল্পিত ড্রেজিং এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে ব্যবসা পরিচালনার ব্যয় কমবে এবং কার্যকর বাণিজ্যিক লজিস্টিক সুবিধা নিশ্চিত হবে।

‎ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, সরকারের আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার জলাশয় খননের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন হলে নৌ-চলাচল বৃদ্ধি পাবে, একই সঙ্গে সেচ, কৃষি উৎপাদনশীলতা ও সামগ্রিক অর্থনীতির গতি বাড়বে।

‎রাজধানীর চারপাশের নৌপথ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীকে সংযুক্ত করে ঢাকাকে ঘিরে প্রায় ১১২ কিলোমিটার দীর্ঘ বৃত্তাকার নৌপথ কার্যকরভাবে পরিচালনা করা গেলে তা রাজধানীর যানজট নিরসনে বিকল্প পরিবহনব্যবস্থা হিসেবে ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে খাল খনন ও লজিস্টিক সহায়তায় পিপিপি মডেলে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার প্রস্তাবও দেন তিনি।

‎পানিসম্পদ মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে অভ্যন্তরীণ নদীপথ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পরিবেশবান্ধব ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

‎সাক্ষাৎকালে ডিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সেলিম সোলায়মান এবং ভারপ্রাপ্ত মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎সেশনজট দূর ও সময়োপযোগী পাঠ্যক্রমে জোর দিচ্ছে সরকার: মিলন

নিউজ ডেস্কঃ শিক্ষা উপদেষ্টা ড. এ এন এম এহছানুল হক মিলন বলেছে...

image

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ যুদ্ধ না করলে দেশ এখনো পাক...

নিউজ ডেস্কঃ ১৯৭১ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তানি ...

image

‎মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি ...

image

দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যা...

নিউজ ডেস্ক : দেশের চারটি নদীর পানি এখনো ছয় জেলার কয়েকটি পয়েন...

image

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ...

নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে শুধু অতীতে...

  • company_logo