• লিড নিউজ
  • জাতীয়

‎আসন্ন ঈদযাত্রায় যানজট মোকাবেলায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে সরকার: সড়কমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আসন্ন ঈদযাত্রায় যানজটের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, পশুর হাট যেন মহাসড়কে যানজট না বাড়ায় সে বিষয়েও স্থানীয় সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সোমবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সচিবালয়ে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

‎সড়কমন্ত্রী মন্ত্রী বলেন, ঈদযাত্রার শৃঙ্খলা রক্ষায় এবার ৬৯টি মোবাইল কোর্ট পরিচালিত হবে। ফেরি পারাপারে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বাস থেকে সবাইকে নেমে তারপর ফেরিতে ওঠার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সদরঘাটে নৌ-নিরাপত্তা নিশ্চিতে স্পিডবোট থেকে সরাসরি লঞ্চে ওঠা নিষিদ্ধ করা হয়েছে।
‎
‎গার্মেন্টস শ্রমিকদের ঈদযাত্রার প্রসঙ্গ তুলে ধরে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, গত ঈদে বিজিএমই’র সাথে আমাদের কথা হয়েছিলো, তারা তিন ধাপে গার্মেন্টসকে ছুটি দেবেন। কিন্তু তা হয়নি। শেষদিনে এসে চাপ পড়েছিলো। ফলে একদিনে ব্যাপক যাত্রী চাপ সৃষ্টি হয়। ঈদের সময় সম্মানিত যাত্রীরা যেভাবেই পারেন বাড়ি যেতে চান। তারা কাউন্টারে এসে টিকিট কাটতে চান না। বিষয়টা আমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। এতে তাদেরও ঝুঁকি বাড়ে। এ রকম পরিস্থিতিতে ভাড়া নিয়ন্ত্রণ করাটাও কঠিন হয়ে পড়ে।
‎
‎এবারের ঈদযাত্রায় বৃষ্টি হতে পারে উল্লেখ করে সড়কমন্ত্রী বলেন, বৃষ্টিতে যানজট হওয়ার ব্যাপক সম্ভাবনা তৈরি হয়। গতবার আমরা ট্রাক লড়ি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলাম। আমরা সফল হয়েছি বলছি না। এবার গরুর ট্রাক চলার কারণে চ্যালেঞ্জ তৈরি হবে।

মন্তব্য (০)





image

মিটফোর্ডে ইন্টারনাল মেডিসিন ডে উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার ...

১

নিউজ ডেস্ক : সঠিক রোগ নির্ণয়, জটিল রোগের কার্যকর ব্যবস্থাপনা...

image

রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা...

২

নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধী...

image

১১ অঞ্চলে রাতেই ঝড়ের আশঙ্কা, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূ...

৩

নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ব...

image

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত

৪

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর...

image

ত্রয়োদশ জাতীয় সংসদের 'মৎস্য ও প্রাণিসম্পদ  মন্ত্রণালয় সম্...

৫

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণীসম্পদ ...

  • company_logo