• লিড নিউজ
  • জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে তারা সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং দেশে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এসময় শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ  বিজিএমইএ এবং বিকেএমইএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধ...

নিউজ ডেস্কঃ গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন...

image

‎বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং পারস্পরিক ...

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখা...

image

‎গুমের প্রস্তাবিত আইন ভিকটিমের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম ...

নিউজ ডেস্কঃ প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০...

image

জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর

নিউজ ডেস্ক : দেশের বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট গত ১৭ বছর...

image

প্রজ্ঞাপনের আগে নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন তালিকা

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় ...

  • company_logo